বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দুর্বৃত্তরা ভাড়ায় চালিত ব্যক্তিগত হায়েস গাড়ি পুড়িয়ে দিয়েছে

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় শত্রুতাবশত অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির ভাড়ায় চালিত টয়োটা হায়েস গাড়িটি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায়।

জানা যায়, উপজেলার দেইলগাঁও গ্রামের মোঃ ইসমাইল হোসেনের মালিকানাধীন হাইয়েস গাড়িতে গত বুধবার রাত ২ টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কে বা কারা রাতের অন্ধকারে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়, ফলে গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ৩০ লাখ টাকা মূল্যের গাড়িটি ছিলো ইসমাইল হোসেনের আয়ের একমাত্র উৎস। উপার্জনের একমাত্র অবলম্বন পুড়ে যাওয়ায় ইসমাইল এখন দিশেহারা। তিনি মানুষিক ভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিন যাবত সে নিজেই গাড়িটি ভাড়া হিসাবে চালাতেন এবং প্রতিদিন বাড়ির পাশেই পার্কিং করে রাখতেন। তার এই ক্ষতিগ্রস্তে পরিবারে চলছে কান্নার রোল। এমন শত্রুতায় গ্রামবাসীও হতবাক হয়েছেন।
এব্যাপারে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসী গাড়ি পুড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
খবর পেয়ে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ঘটনাস্থলে ছুটে যান। এঘটনায় তিনি ইসমাইলের পরিবারকে শান্তনা দেন এবং তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST