রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় নবাগত এসিল্যান্ড আসিফ রায়হানের যোগদান : দুর্নীতিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পাবনার সাঁথিয়া উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম হায়দার আলী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। একান্ত সাক্ষাৎকারে নবাগত এসিল্যান্ড আসিফ রায়হান জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত ভূমি সেবা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে খাজনা প্রদান, নামজারি (খারিজ/মিউটেশন) সহ অন্যান্য যাবতীয় ভূমি সেবায় সাধারণ জনগণ যাতে কোনো প্রকার ভোগান্তি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতি ও দালালচক্র মুক্ত করে সঠিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও বলেন, কাপাসিয়ার সার্বিক ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে হলে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। একটি আদর্শ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি অফিস গঠনে তিনি কাপাসিয়ায় কর্মরত সকল সাংবাদিকের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST