শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পূবালী ব্যাংক ইসলামী কর্নার ও বুথ উদ্বোধন

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৩:৩২ অপরাহ্ন

 

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর রোডে অবস্থিত পূবালী ব্যাংক কাপাসিয়া শাখার উদ্যোগে ইসলামী ব্যাংকিং ও সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর রোববার সকালে শাখা মিলনায়তনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর অঞ্চল প্রধান উপ মহা ব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী মহা ব্যবস্থাপক মোঃ বিল্লাহ হোসেন সেলিম, জয়বেদপুর শাখার ম্যানেজার ও সহকারী মহাব্যবস্থাপক এস এম লুৎফুল কবির, ইসলামী ব্যাংক ম্যানেজার নূরুজ্জামান, ব্যবসায়ী নেতা মীর মাসুদ করিম, ব্যবসায়ী ফরিদ হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন প্রমুখ। পরামর্শ প্রদান করেন গ্রাহক আল আমিন মোড়ল, কাওছার আহমেদ, কাজী আফতাব উদ্দিন।

প্রধান অতিথি আরিফুর রহমান জানান, ইসলামী ব্যাংকিং পরিসেবায় ৫ শত ৫টি শাখা, ২১৪ টি উপশাখা এবং বুথ সহ ৭’শত বেশি সেবা কেন্দ্র চালু আছে। ১৯৫৯ সালে চট্টগ্রামে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে এ ব্যাংক কার্যক্রম শুরু করে। স্বাধীনতা পরবর্তী ব্যাংকটি পুবালী ব্যাংক নাম ধারণ করে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ১৯৭২ সালে সরকারিকরণ করা হয়েছিল। পরে ১৯৮৪ সালে বেসরকারি করণ করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক পুবালী ব্যাংককে পুরোপুরি সক্ষম ব্যাংক হিসেবে মূল্যায়ন করেছেন। সম্পূর্ণ শরীআহ্ ভিত্তিক পুরোপুরি ইসলামী ব্যাংক হিসেবে ৩টি শাখা চালু আছে। ইতিপূর্বে কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারের উপশাখা টিতেও ইসলামী কর্ণার চালু করা হয়েছে। প্রধান অতিথি উপস্থিত গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST