বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী নানা শ্রেণিপেশার শতস্ফুর্ত অংশগ্রহণে বাংলা নববর্ষ -১৪৩৩ বঙ্গাব্দ বরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ ‘তামান্না তাসনীম’ এর সার্বিক ব্যবস্থাপনায় বর্ষবরণের আনুষ্ঠানিকতার শুরুতে ‘জাতীয় সঙ্গীত’ ও ‘এসো, এসো হে বৈশাখ’ গান পরিবেশন, বর্ণাঢ্য বিশাল আনন্দ শোভাযাত্রা, উপজেলা চত্বরে মেলার উদ্বোধন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে।
বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় অন্যান্যের মাঝে কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যরা রং বেরঙের ব্যানার, বাংলা হরফ খচিত ফেস্টুন, মুখোস, বিশাল আকৃতির হাতি, সিংহ ও গ্রাম বাংলার অতি পুরনো ঐতিহ্যবাহী নববধূ বরণ পালকি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ অংশগ্রহণ করে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার (তদন্ত) মোঃ যোবায়ের হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দীন খান, সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহফুজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিআরডিবি পরিচালক ও বিএনপি নেতা মীর মাসুদ করিম, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনের নেতা অ্যাডভোকেট মোঃ রাশেদ প্রমুখ।

এদিকে গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এর নির্দেশনায় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবুল হাশেম চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, বজলুর রশীদ নয়ন, হারুনুর রশিদ মাঝি, সোলায়মান মোল্লা, নজরুল ইসলাম মোড়ল, সোহাগ মাষ্টার, আরিফুর রহমান সোহাগ বেপারী, অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, তৌহিদুজ্জামান তপন, ওমর ফারুক , আবুল কাশেম মাষ্টার, শামসুল হক রুকন, অ্যাডভোকেট আবু তাহের নয়ন, অ্যাডভোকেট মোঃ আলমাস উদ্দিন, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, পারভীন, নার্গিস আক্তার, জুনায়েদ হোসেন লিয়ন, মোঃ ফরিদ শেখ, মোঃ মহিবুর রহমান, সোহাগ, সাব্বির, টিপু প্রমুখ শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
এছাড়া শোভাযাত্রায় বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST