বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ

Reporter Name / ২৫৭ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:২২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা, বীজ, সার এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ১ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী প্রমুখ।
এর আগে বিভিন্ন পর্যায়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উফসী জাতের আমন ধানের বীজ ও সার, ৪’শ জন কৃষকের মাঝে ৫টি করে ২ হাজার নারিকেলের চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮’শ নারিকেলের চারা, ২’শ কৃষকের মাঝে ৫টি করে লেবু চারা ও জৈব সার, বিভিন্ন প্রতিষ্ঠানে ৩’শ টি তালের চারা, ২’শ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজি বীজ ও সার, ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১’শ জন করে ২ হাজার ৫’শ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, কাঁঠাল ও জামের চারা এবং ১’শ ৩০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ৬’শ ৫০ টি আম চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST