রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কাপাসিয়া অফিসের উদ্যোগে এ দিবসটি পালিত হয়।

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুন নেসা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ড. এ কে এম ওবায়েদুল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাছরীন, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল কবির, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কম্পিউটার টাইপিষ্ট মাহফুজা, অফিস সহকারী তৌফিক রহমান, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন, আবু বকর সিদ্দিক , ফাতেমা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জানান,
আনুষ্ঠানিক বা প্রচলিত স্কুল-কলেজের গণ্ডির বাইরে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য, জনগোষ্ঠী বা বিশেষ চাহিদা পূরণের জন্য যে পরিকল্পিত ও নমনীয় শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়, তাকে উপানুষ্ঠানিক শিক্ষা (Non-formal Education) বলা হয়। এর সময়সূচি, বয়সসীমা ও পড়ার পরিবেশ ঐতিহ্যবাহী স্কুলের মতো কঠোর বা নির্দিষ্ট নয়; শিক্ষার্থীর সুবিধা অনুযায়ী তা পরিবর্তন করা যায়।
ঝরে পড়া শিশু, কর্মজীবী কিশোর-কিশোরী বা নিরক্ষর বয়স্কদের মতো বিশেষ কোনো জনগোষ্ঠীর উপযোগী করে এই শিক্ষা সাজানো হয়। এখানে আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়ে বাস্তবমুখী জ্ঞান, কাজের দক্ষতা ও জীবনমুখী শিক্ষার ওপর বেশি জোর দেওয়া হয়। যারা কোনো কারণে ছোটবেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্য এটি শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করে। প্রাপ্তবয়স্কদের স্বাক্ষরতা কর্মসূচি, বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (যেমন: সেলাই, কম্পিউটার বা হস্তশিল্প প্রশিক্ষণ) স্বাস্থ্য, পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক সচেতনতামূলক শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST