এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়ায় চালা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির নব-নির্বাচিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীর সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঘাগটিয়া চালা ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘাগটিয়া চালা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান।
ঘাগটিয়া চালা বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী রাশিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ব্যবসায়ী ও মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ আনারুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মাঝি, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মামুনুর রশিদ।
উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন মোঃ আনারুজ্জামান ( প্রধান উপদেষ্টা), মোঃ সামসুদ্দোহা নান্নু, মোঃ মতিউর রহমান আকন্দ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন (রানু), ডাঃ মোঃ ইসমাইল হোসেন, মোঃ শফিকুর রহমান, মোঃ মাইন উদ্দিন তালুকদার সঞ্জু এবং কার্যকারী কমিটিতে রয়েছেন সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাষ্টার, সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী রাশিদুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আশরাফুল হাসান সোহাগ, কোষাধ্যক্ষ মোঃ রুবেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রানা ফকির, প্রকল্প সম্পাদক মোঃ কানন মাঝি, শিল্প, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ নাফিজ আকন্দ, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিয়া। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোঃ হুমায়ুন কবির, মোঃ কাজল আকন্দ, মোঃ বিল্লাল খান, মোঃ মোশারফ হোসেন, মোঃ তারা মিয়া, মোঃ সাইফুল ইসলাম খোকন।