সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বাস মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

Reporter Name / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৯:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা সদরে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত ‘ফকির মজনু শাহ্ সেতু’র উপরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত হয়েছেন সাকিব মোল্লা (১৮)। সে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেড়াইদোয়া গ্ৰামের শামীম মোল্লা ছেলে। অপরজন আবির আহমেদ আনান (১৭) একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গুলজার হোসেনের ছেলে।

জানা যায়, উপজেলার তরগাঁও এলাকা থেকে দুইজন মোটরসাইকেল যোগে কাপাসিয়া সদরের দিকে আসছিল। পথের সাথী পরিবহনের একটি বাস বিপরীত গাজীপুর থেকে টোক যাচ্ছিল। ফকির মজনু শাহ সেতুর উত্তর পাশে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিব মারা যায়। অপরজন আনানকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় কর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সেখানে সে মারা যায়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, বাস মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সাকিবের মৃতদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। আনানের মৃতদেহ ঢাকায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST