শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা Logo গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপি প্রার্থী রিয়াজুল হান্নানকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্যে মামলা দায়ের

Reporter Name / ১৯৫ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় দুলাল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ১৬ নভেম্বর রোববার রাতে অভিযোগটি দায়ের করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

অভিযোগে জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের ভিকারটেক গ্রামের মনুর উদ্দিনের পুত্র দুলাল মিয়ার (৪০) সাথে গিয়াসপুর গ্রামের তার মামার বাড়ির সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এনিয়ে উভয় পক্ষের মাঝে গাজীপুর আদালতে মামলাও রয়েছে। অথচ দুলাল মিয়া প্রতিপক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপি নেতা শাহ রিয়াজুল হান্নানকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। যা ভিডিও ধারণ করে Mojahid Live নামে একটি ফেসবুক আইডিতে ১৬ নভেম্বর পোস্ট দেয়া হয়েছে। এতে একতরফাভাবে শাহ রিয়াজুল হান্নানকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অসত্য, মিথ্যা, বানোয়াট, দলীয় রাজনৈতিক, সামাজিক, পরিবারের ঐতিহ্য ও মানসম্মান বিনষ্ট করেছে।
এঘটনায় বাদী তার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরেজমিনে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য থানা পুলিশের প্রতি দাবি জানান। এছাড়া উদ্দেশ্যমূলক ভিডিও ধারণে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য প্রচার না করায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব জানান, ভিডিও ধারণ ও প্রচারের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। ইন্সপেক্টর (তদন্ত) কে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST