সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিএনপির বিশাল ইফতার মাহফিল

Reporter Name / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে “রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা”, দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার স্থানীয় রানীগঞ্জ হাই স্কুল মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মমতাজ উদ্দিন রেনু। প্রধান বক্তা হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাসুম সরকারের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, আব্দুল করিম বেপারী, বিএনপি নেতা আলী আকবর, অ্যাডভোকেট রাহাত রহমান টুকু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল, ১১ টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং স্থানীয় শিক্ষক, অ্যাডভোকেট, ইমাম, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে ইফতারের পূর্বে প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় ওলামা দলের সভাপতি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST