রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বিজয় দিবস ঘিরে নাশকতার অভিযোগে ১২ আওয়ামীলীগ কর্মী আটক

Reporter Name / ৬৭২ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৯:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ আওয়ামীলীগ কর্মীকে এলাকাবাসী আটক করে সন্ধ্যায় পুলিশে দিয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে নাশকতার পরিকল্পনা করা কালে তাদের ঘেরাও দিয়ে আটক করা হয়। এদিকে আটককৃত নাশকতাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাপাসিয়া উপজেলা শহরে বিএনপি দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে।

জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিষদের পলাতক চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত মোঃ হারুন অর রশিদ (হিরন মোল্লার) নেতৃত্বে বিভিন্ন এলাকার আওয়ামী দলীয় কর্মীদের ধাঁধার চরে জড়ো করেন। খবর পেয়ে এলাকাবাসী ঘেরাও দিয়ে মাঝ নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে ১২ জন আওয়ামীলীগ দলীয় কর্মীদের আটক করেন। আটককৃতরা হলেন, ঘাগটিয়া ইউনিয়নের তালতলা গ্রামের মতিউর রহমানের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকন (৩০), তালতলা গ্রামের মনির হোসেনের ছেলে স্থানীয় ৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মারুফ (২৫), খিরাটি গ্রামের আমির উদ্দিন মাঝির ছেলে ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান মাঝি (৪২), খিরাটি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শামসুল আলম (৫২), জয়নাল আবেদীনের ছেলে ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আবুল কালাম আজাদ (৪৫), কামারগাঁও গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম মোল্লা (৪৬), খিরাটি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ও গ্রামীণ ব্যাংকের আশুলিয়া শাখার সিনিয়র কর্মকর্তা ইলিয়াস আহমেদ (৪৫)। সে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। পার্শ্ববর্তী লাখপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দুলাল মিয়া (২২), শালদৈ গ্রামের আব্দুল খালেকের ছেলে স্থানীয় আওয়ামীলীগের সদস্য লোকমান মোল্লা (৪২), কামারগাঁও গ্রামের ছানাউল্লাহর ছেলে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য রাশিদুল আলম (৪৪), কামারগাঁও গ্রামের দবির মাস্টারের ছেলে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাপাসিয়া উপজেলা পোস্ট মাস্টার শরিফ (৪১), শালদৈ গ্রামের আইন উদ্দিনের ছেলে জিহাদ (২৪)।

এব্যাপারে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা বাদী হয়ে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বড়ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগে উল্লেখ করেন। এছাড়াও অভিযোগে বলা হয়, স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা মিলে পাঞ্জাবি-টুপি পড়ে শাঁখা সিঁদুর পড়া মহিলাদের হিন্দু সাজিয়ে হামলা ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করা। পরে সেগুলো আন্তর্জাতিক ভাবে প্রচার করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনার অভিযোগ করা হয়েছে।

এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ ও তারাগঞ্জ এলাকায় নদীতে জেগে উঠা ধাঁধার চর থেকে নাশকতার অভিযোগে ১২ জনকে এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। তাদের ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST