রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় “মডিউল কনভেনশন হল, চাইনিজ রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল” উদ্বোধন

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৯:১৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর রোডে অবস্থিত “মডিউল কনভেনশন হল, ফিস্ট এন্ড ফিউশন চাইনিজ রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল” আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর ঐতিহাসিক মনোরম সিনেমা হলকে রূপান্তরিত করে নতুন ভাবে কমিউনিটি সেন্টার ও রেস্টুরেন্ট করা হয়।

কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের কৃতিসন্তান পল্লী মডিউল হাসপাতালের সত্ত্বাধিকারী সুপরিচিত ডাঃ মোঃ রুহুল আমিন এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। কনভেনশন হলের পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক আশরাফুল আলম সোহেলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাবেক সদস্য সচিব মীর মাসুদ করিম, ব্যবসায়ী পার্টনার কামরুল ইসলাম, পরিচালক মাহমুদুল হাসান রিফাত, সাংবাদিক আঃ কাইয়ুম প্রমুখ।
পরে ব্যবসার উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন কাপাসিয়া থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ ও থানা সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত “মডিউল কমার্শিয়াল কমপ্লেক্সের” আওতায় “মডিউল কনভেনশন হল, ফিস্ট এন্ড ফিউশন চাইনিজ রেস্টুরেন্ট এবং বি এন্ড বি আবাসিক হোটেল” উদ্বোধন করা হয়। রেস্টুরেন্টে বার্গার, পিজ্জা, এপিটাইজার, কফি, জুস ও চাইনিজ আইটেম সহ দেশীয় সকল প্রকার মজাদার a খাবার পাওয়া যাবে। কনভেনশন হলে সুলভ মূল্যে গায়ে হলুদ, বিয়ে, বিবাহবার্ষিকী, বিভিন্ন পার্টি, সেমিনার, সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব আয়োজন করা যাবে। এতে একসাথে আড়াইশ থেকে তিনশত জন মেহমান বসার সুব্যবস্থা রয়েছে। সামনে যথেষ্ট পরিমাণে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব জেনারেটর রয়েছে। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ মোবাইল নাম্বার: ০১৮৮৬৯০৫৬৩১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST