মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:৩৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে অবৈধ ভাবে লাল মাটি কাটার অপরাধে ৩ ব্যক্তির নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১৮ নভেম্বর সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানান, উপজেলার দূর্গাপুর, বারিষাব ও তরগাঁও ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে একটি সঙ্গবদ্ধ চক্র রোববার গভীর রাতে মাটি কেটে বড় ডাম্পার ট্রাকে করে পাচার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত থানা পুলিশের সহযোগিতায় মাটি ভর্তি ৯টি গাড়ি আটক করেন। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ২টি মামলা দায়ের করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাটি ব্যবসায়ী নাজমুল হাসান, পারভেজ মিয়া ও রাকিব হোসেন। বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ১টি মামলা দায়ের করা হয়। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন এর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জড়িতদের নিকট থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন। ওসি জানায়, অভিযানে মাটিসহ ৯টি ড্রাম ট্রাক ও প্রত্যেক চালককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ী চক্র পালিয়ে যায়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন জানান, জব্দকৃত ড্রাম ট্রাকের মালিকদের অর্থদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে যেখান থেকে মাটি কাটা হয়েছিল সেখানে তা ফিরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST