রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাদক বিরোধী মানববন্ধন-র‌্যালি অনুষ্ঠিত

Reporter Name / ৩৭০ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদকঃ

‘মাদক ব্যবসায়ী যেখানে, ‘প্রতিরোধ হবে সেখানে’ এই শ্লোগানে গাজীপুরের কাপাসিয়ায় মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১২ অক্টোবর) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চর খিরাটী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবতরুণ সংঘের’ আয়োজনে এ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সমাজের সাধারণ মানুষ ও যুবাদের মাঝে মাদক বিরোধী ব্যাপক গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চর খিরাটী এলাকার মনোহরদী বেইলী ব্রীজের পশ্চিম মোড় থেকে র‌্যালি নিয়ে ডাঃ আব্দুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মাদক বিরোধী এই মানববন্ধন ও র‌্যালিতে এলাকার সচেতন সমাজের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নবতরুণ সংঘের সাবেক সাধারণ সম্পাদক জাকির বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- প্রফেসর মোঃ মহসিন, নজরুল ইসলাম বেপারী, ইউপি সদস্য মোস্তফা কামাল মঞ্জু, মোহাম্মদ সুরুজ মিয়া, মজিবুর রহমান।

এছাড়াও, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবতরুণ সংঘের সভাপতি নাঈম বেপারী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম-সম্পাদক ও বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ইমতিয়াজ জামান অমি, আজহারুল ইসলাম আশিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শুভ, ঘাগুটিয়া ইউনিয়ন বসুন্ধরা শুভ সংঘের আহ্বায়ক আশিকুল ইসলাম আশিক, স্বেচ্ছাসেবক দলের শামীম হোসেন, ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল মারুফ, নাজির হোসেন, বাইজিদ হোসেন সুজনসহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক মুক্ত সুস্থ জীবন শুধু একটি সুন্দর পরিবার উপহার দেয় না, একটি সুন্দর দেশ ও জাতি উপহার দেয়। একটি দেশের মেরুদন্ড যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।

এ সময় বক্তারা মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST