মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৮ স্কুলশিক্ষার্থী অসুস্থ

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৮ স্কুলশিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ওই অসুস্থ শিক্ষার্থীরা হলো উপজেলার টোক ইউনিয়নের ১৬নং কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বিদ্যালয়ে বুধবারে টিফিনের সময় শিক্ষার্থীরা স্কুলের পার্শ্ববর্তী জাহানারার দোকান থেকে আঁখি মিল্ক লজেন্স খাওয়ার কিছুক্ষণ পরে তাদের বমি হয় এবং চিৎকার করে নিজেরাই নিজেদের বুকে চাপড়াতে থাকে। এ সময় সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষককে জানালে দ্রুত প্রধান শিক্ষক শিক্ষার্থী ‎সিহাব, মিম আক্তার, ‎চম্পা, সুবর্না, সুমাইয়া, মিম ও মারিয়াসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছেন।

এ ব্যাপারে দোকানি জাহানারা বলেন, দীর্ঘদিন যাবত টোক নয়ন বাজারের আমির উদ্দিনের থেকে পাইকারি মাল এনে বাড়িতে বিক্রি করি। এপর্যন্ত কেউ এভাবে অসুস্থ হয়নি। লজেন্স খেয়ে ছাত্রছাত্রী অসুস্থ হওয়ার খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এ ব্যাপার কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার বলেন, পার্শ্ববর্তী জাহানারার দোকানের আঁখি মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST