সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যৌথ অভিযানে এসকাভেটরসহ সরঞ্জাম জব্দ : থানায় মামলা, আটক ২২

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অভিযোগে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেছেন। ২১ জানুয়ারি বুধবার সকালে মাটিকাটার কাজে ব্যবহৃত এসকাভেটর ও বিভিন্ন সরঞ্জামসহ জড়িত ২২ জনের নামে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করেছেন কাপাসিয়া থানা পুলিশ।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি এলাকায় প্রভাবশালী একটি সঙ্গবদ্ধ চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২২ জনকে আটক করে। থানা পুলিশ তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করেছেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে তিনটি এসকাভেটর ৭টি ড্রামট্রাক, ৩টি ট্রলিসহ মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেকেই পালিয়ে যায়। পরে জব্দকৃত সরঞ্জাম আইনগত প্রক্রিয়ায় জন্য থানায় হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাজায় সরকারি অনুমোদন ছাড়া মাটি কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ সংরক্ষণ আইন ও ভূমি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান যায়।

এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কারণে এলাকার রাস্তা, ফসলি জমি ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটা বন্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST