রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের গোলারটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমাসহ বিভিন্ন সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছেন। ২৭ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কাপাসিয়া আর্মি ক্যাম্পের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর সূত্র জানায়, অভিযানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি রাউন্ড গুলি (অ্যামোনিশন), চারটি চকলেট ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব সামগ্রী অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছিল এবং নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা ছিল। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে উদ্ধারকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে কাপাসিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST