মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে যথাযথ রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদর্শণের মধ্য দিয়ে জানাযা ও দাফন সম্পন্ন হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর
মুক্তিযোদ্ধা মো: ইসমাইল মীর এর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় কামারগাঁও পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক ও মুক্তিযোদ্ধা কমান্ড কাপাসিয়া ইউনিটের যৌথ নের্তৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদাণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো: ইসমাইল মীর গত সোমবার সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে আটটার সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে,১মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক বলেন,আমাদের উচিত মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং আহত, জীবিত মুক্তিযোদ্ধাদের সব সময়ই সম্মানের চোখে দেখা। কারণ তারা দেশমাতৃকার গর্বিত সন্তান।o


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST