শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

Reporter Name / ৩৩৮ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৯:২৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শুক্রবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। সভার শুরুতে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কবির সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পালিয়ে যাওয়ার পিছনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়া হয়। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কাপাসিয়া প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST