রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সীমানা বিরোধে ভাতিজার লাঠির আঘাতে প্রবাসী চাচার মৃত্যু : দুজন আটক

Reporter Name / ২২৮ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় সীমানায় বিরোধপূর্ণ জমির একটি গাছ কাটাকে কেন্দ্র করে চাচাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চাচা আবু তাহের (৫৬) কে মৃত ঘোষণা করেন।

জানা যায়, উপজেলার টোক নগর গ্রামের জমির উদ্দিনের ছেলে নিহত কৃষক এ কে এম আবু তাহেরের পৈত্রিক সম্পত্তির সীমানা থেকে তার ভাই আবুল কাশেম শুক্রবার সকাল ৮টার দিকে একটি মেহগনি গাছ কাটতে আসেন। খবর পেয়ে মালয়েশিয়া প্রবাসী ভাই আবু তাহের ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে আবুল কাশেমের ছেলে পারভেজ লাঠিসোটা নিয়ে এসে চাচা আবু তাহেরের উপর হামলা চালায়। লাঠির আঘাতে আবু তাহের মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক কাওসার আহমেদ তাকে পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

এঘটনায় অভিযুক্তদের মধ্যে আবুল কাশেম (৪৫) ও তার স্ত্রী মোসা. পারভীন(৩৮)কে থানা পুলিশ গ্রেফতার করেছেন।

নিহতের স্ত্রী ছালমা বেগম বলেন, একটি জমি নিয়ে তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে ভাই আবুল কাশেমের বিবাদ চলছিল। সকালে ওই জমির একটি গাছ কাটতে আসেন আবুল কাশেম। সেখানে উপস্থিত হয়ে তার স্বামীর গাছ কাটতে বাধা দেন । এতে উত্তেজিত হয়ে আবুল কাশেম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে আবুল কাশেম ও তার ছেলে মো. কাওছার পারভেজ (১৭) লাঠি নিয়ে এসে তার স্বামীকে এলোপাথাড়ি মারধর শুরু করেন। মার ধরে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তার স্বামী। এ অবস্থায় তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, এ ঘটনায় আবুল কাশেম ও পারভীন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST