রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

পবিত্র সীরাতুন্নবী(সা:) উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রায় ৬০০ শত ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সা: এর জীবনীর উপর ভিত্তি করে এমসিকিউ( MCQ) পদ্ধতিতে ১০০ নম্বরের প্রশ্নপত্রের আলোকে এক ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় বৃত্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ টায়।

কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার রেজিষ্ট্রেশনকৃত ছয় শতাধিক ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন বলে আয়োজকরা জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কাপাসিয়া উপজেলা শাখার ছাত্রী নেত্রীবৃন্দ ও কর্মীরা বৃত্তি পরীক্ষার অনলাইন রেজিষ্ট্রেশন থেকে শুরু করে, প্রবেশ পত্র বিতরণ, পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি, পরীক্ষার ব্যবস্থাপনা, পরীক্ষার কক্ষ পরিদর্শক, হল সুপার সহ শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন নিয়োজিত ছিলেন। মেয়েদের নেতৃত্বেই পুরো আয়োজন সম্পন্ন হয়। পরীক্ষা কেন্দ্রের সামনে আগত পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য ছাত্রী সংস্থা উদ্যোগে হেল্প ডেস্ক স্থাপন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার সার্বিক তত্বাবধানে ছিলেন ছাত্রী সংস্থার কাপাসিয়া উপজেলা শাখার সভানেত্রী তাওহিদা সিদ্দিকা মিলি, উপজেলা সাধারণ সম্পাদিকা তাহমিদা সুলতানা, বাইতুল মাল ও অফিস সম্পাদিকা নাজিহা জাহান,মাদরাসা বিভাগীয় সম্পাদিকা ফাহমিদা,স্কুল বিভাগীয় সম্পাদিকা
আয়েশা মারিয়া,শিশু ও কলেজ বিভাগীয় সম্পাদিকা আবিদা সহ উপজেলার ১১ ইউনিয়নের ছাত্রী সংস্থার নেত্রীগণ।

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা সেক্রেটারি বায়েজিদ মাহমুদ, উপজেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিনা আক্তার,কর্ম পরিষদ সদস্যা সায়মা আক্তার, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভানেত্রী সালেহা বেগম প্রমূখ।

ইসলামী ছাত্রী সংস্থার কাপাসিয়া উপজেলা শাখার সভানেত্রীতাওহিদা সিদ্দিকা মিলি জানান,আগামী এক সপ্তাহের মধ্যে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এবং আনুষ্ঠানিকভাবে ২০ জন মেধাবী ছাত্রীদের মাঝে নগদ বৃত্তি, ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST