বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ ও ২ জন আটক

Reporter Name / ৬৭৬ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১০:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬টি ট্রলি জব্দ ও ২ জনকে আটক করেছেন। ২৭ এপ্রিল রোববার বিকালে নবম পদাতিক ডিভিশনের ৮ বীর কর্তৃক একটি দল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর শাহী মসজিদ সংলগ্ন উত্তর পাশের ব্রহ্মপুত্র নদের চর থেকে মাটি কাটার সময় পরিবহন কাজে ব্যবহৃত ৬ টি ট্রলি জব্দ করা হয়। এ সময় অবৈধ ভাবে মাটি কাটার সাথে জড়িত লোকজন নদী পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী গত ১৯ এপ্রিল ২ জনকে আটক করে। এসময় নদী থেকে বালি উত্তোলনের ইঞ্জিন, পাইপ এবং বিপুল পরিমাণ সরঞ্জাম আটক করেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ এ অভিযানের নেতৃত্ব দেন। সেনাবাহিনীর সদস্যরা ৬টি ট্রলি ফেলে রেখে নদী সাঁতরে চালক ও শ্রমিককরা পালিয়ে যায়। পরে পাশ্ববর্তী টোক পুলিশ ফাঁড়িতে খবর দিলে ইনচার্জ এসআই হাসানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।
ফাঁড়ি ইনচার্জ জানান, ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের স্থানটি পাকুন্দিয়া উপজেলার দেওকান্দি মৌজায়। আইনগত বাধ্যবাধকতা থাকায় ওই থানায় যোগাযোগ করে ট্রলি গুলো জব্দ করতে হবে। পাশাপাশি গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ উপজেলা হওয়ায় বিভিন্ন সময় অপরাধীদের সনাক্ত এবং আটক করতে আইনগত সমস্যায় পড়তে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST