রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় হান্নান শাহ্ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরিয়াব ফুটবল একাদশ

Reporter Name / ৪৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

এ এইচ সবুজ (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নাধীন ঐতিহ্যবাহী ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয় পরিয়াব ফুটবল একাদশ।
সোমবার (১৬ ডিসেম্বর ) বিকেলে মরহুম ব্রি.জে.আ স ম হান্নান শাহ্ স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিএনপি নেতা ব্রি.জে: আ স ম হান্নান শাহ্ স্মৃতি স্মরণে আয়োজিত মাসব্যাপী খেলায় অংশগ্রহণ করে মোট ১৬ টি দল। এতে ফাইনালে পৌঁছে পরিয়াব ফুটবল একাদশ ও বীর উজলী ফুটবল একাদশ।
এদিকে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে দু’দল ১-১ গোলে ড্র করে। ফলে নির্ধারিত সময়ের পরে টাইব্রেকারে টোক ইউনিয়নের বীর উজলী ফুটবল একাদশকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বারিষাব ইউনিয়নের পরিয়াব ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা প্রাইজমানি ও একটি ট্রফি প্রদান করা হয়। অপরদিকে রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও উক্ত খেলায় স্পন্সর হিসেবে ছিলো উপজেলার সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলী ফাউন্ডেশন।

ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ হারুন অর রশীদ মাঝির সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান। ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মামুনুর রশীদের সঞ্চালনায় ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আহবায়ক আলহাজ্ব হান্নান মিয়া হান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ.ম মমতাজ উদ্দিন রেণু এবং বিকেএসপি ফুটবলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ করিম শুভ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়ন,ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ভুঁইয়া নূর, সিদ্দিকুর রহমান অপু, যুবদলের সদস্য সচিব মোঃ: বিল্লাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী রাশিদুল ইসলাম, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো:সুজন ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST