সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় হান্নান শাহ্ স্মরণে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে “রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা”, প্রয়াত নেতা হান্নান শাহ্ স্মরণে বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার স্থানীয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি এবং হাবিবুর রহমান শাহীনের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, মহসীন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, ঘাগুটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ইফতারের পূর্বে প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST