সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ২৯ ঘন্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ৫ বছরের শিশু বায়েজিদের, পরিবারে কান্নার রোল

Reporter Name / ৭৬ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়ার চরবাঘুয়া এলাকা থেকে বায়েজিদ নামের পাঁচ বছরের একটি শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো খোঁজ মেলেনি শিশুটির। পরিবারের সদস্যদের মধ্যে বইছে কান্নার রোল।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের রাস্তায় খেলা করার সময় হঠাৎ করেই নিখোঁজ হয় শিশু বায়েজিদ (৫)।

শিশু বায়েজিদের দাদা মমতাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পাশের কলাবাগানে কাজ করতে যায়। এ সময় বায়েজিদ দাদার সাথে না গিয়ে খেলতে বেরিয়ে পড়ে। খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি বায়েজিদ। তারপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তার। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের সকল জায়গায় সমস্ত রাতদিন খোঁজার পরেও বায়েজিদের সন্ধান না পেয়ে কাপাসিয়া থানায় সাধারণ ডায়েরি করি।

তিনি আরো জানান, আমার মনে হচ্ছে বায়েজিদকে কেউ নিয়ে গেছে। তা না হলে একদিন পেরিয়ে গেলেও কেন তার সন্ধান মেলেনি। এদিকে পাঁচ বছরের শিশু বায়েজিদকে ফিরে পাওয়ার আশায় অঝোরে কাঁদছে বাবা-মা, দাদা-দাদীসহ পাড়া প্রতিবেশীরা।

শিশু বায়েজিদের মা মোসা: মদিনা জানান, শ্রীপুর উপজেলার স্কয়ার মাষ্টারবাড়ি এলাকায় ডিবিএল গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার দিন আমি কারখানায় ডিউটিতে ছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে বাড়ি থেকে আমার ননাস ফোন দিয়ে জানায় বায়েজিদকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, রাত নয়টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে কাপাসিয়া থানায় গিয়ে সন্তানের খোঁজ পেতে সাধারণ ডায়েরি করেন।

বায়েজিদের বাবা মো: মিজান বলেন, আমার সন্তানের জন্য আমি পাগল প্রায় হয়ে গেছি। সন্তান হারিয়ে গেলে একজন বাবার কেমন লাগে তা সবাই বুঝতে পারবে না। সকলের সহযোগিতা কামনা করছি আমার সন্তানকে কোলে ফিরে পেতে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করি।

এ ঘটনায় স্থানীয়রা জানান, বায়েজিদ খুবই শান্ত স্বভাবের ছেলে। তার বাবা-মা শ্রীপুরের মাষ্টারবাড়ি এলাকায় পোশাক কারখানায় চাকরি করার সুবাদে বাড়িতে থাকে না। শিশু বায়েজিদ তার দাদা-দাদীর সঙ্গেই বাড়িতে থাকে। বেশিরভাগ সময় দাদার সঙ্গেই থাকে বায়েজিদ। দাদাও নাতি বায়েজিদকে ভীষণ আদর করেন। নাতির কোন খোঁজ না পেয়ে দাদা মমতাজ উদ্দিন পাগল প্রায় হয়ে গেছেন বায়েজিদের জন্য। খাওয়া-দাওয়াও ছেড়ে দিয়েছেন তারা।

এদিকে বৃহস্পতিবার রাতেই শিশু বায়েজিদকে খোঁজে পেতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। তবে ২৯ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, বায়েজিদের দাদা আমাকে বিষয়টি জানালে আমি তাদের বাড়িতে যাই। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কাপাসিয়া থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শিশু বায়েজিদকে খোঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে সাধারণ ডায়েরির তদন্তের দায়িত্বে থাকা এসআই সৈয়দ জাকির হোসেন মুঠোফোনে জানান, শিশু বায়েজিদের ঘটনা তদন্তনাধীন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST