রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৩দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ মেলা শুরু হয়।

কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে (১৯-২১ জুন-২০২৫) আনুষ্ঠানিক ভাবে ফল মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন।
উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফল মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত নানা জাতের মৌসুমী ফল প্রদর্শন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ্, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভ্যালুচেইন প্রমোশনার অফিসার মোঃ আফজালুর রহমান, মোখলেছুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলা কৃষি অফিসের বিভিন্ন ব্লকের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এ মেলা আগামী ২১ জুন শনিবার পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST