মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোমেন গ্রেফতার

Reporter Name / ২৯৩ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাবড়িসহ মোঃ মোমেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমরাইদ বাজারের নবাব বিরিয়ানী হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ জানায়, কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই পলাশ বাউনের নেতৃত্বে ওই এলাকায় টহলরত ছিলেন। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আমরাইদ বাজারের দক্ষিণ পাশে গাজীপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর মাদক কেনাবেচা হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোমেন। এসময় থানা পুলিশ তাকে হাতে-নাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপারে রক্ষিত ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৩ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মোমেন কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেঁচুরদিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোমেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক দ্রব্য কেনাবেচা করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই সে উক্ত মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিল।

এসআই পলাশ বাউন জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST