মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া সদর বাজার এলাকা থেকে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুল ইসলাম নামের এক শীর্ষ মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। ২৬ জুলাই রোববার বিকাল ৩টার দিকে পুরাতন মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার পিরিজপুর গ্রামের ফজলুল হকের পুত্র।

থানা পুলিশ জানায়, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা ও (এএসআই) তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহিরুলের সঙ্গে থাকা আরও ২-৩ জন সহযোগী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশ কৌশল অবলম্বন করে ৭৪ পিস ইয়াবাসহ জহিরুলকে আটক করে। এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি জহিরুলকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে।

এ ঘটনায় কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং তার পালিয়ে যাওয়া সঙ্গীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST