রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রায় ৫২ হাজার শিশুকে খাওয়ানো হয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

Reporter Name / ২২৬ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

মাহাবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

সারাদেশে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

১৫ মার্চ শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ গ্রামে ২৬৫টি ইপিআই কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৫২৬জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৫ হাজার ৯৩৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এতে ৫১জন স্বাস্থ্য সহকারী, ১২ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৬ জন স্বাস্থ্য পরিদর্শক, ১১ জন পরিবার কল্যাণ পরিদর্শক, হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি এবং টিকাদান ইপিআই কেন্দ্রে ৫৩০ জন কর্মী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কাজ করেছেন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনী দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।

এসময় স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু তাদের একটি অংশ অপুষ্টিতে ভুগছে। ভিটামিনের অভাবে রাত কানা ও অন্ধত্ব জনিত রোগে আক্রান্ত হতো অনেক শিশু। বছরে ২ বার ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। তাই ছয় মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া খুবই জরুরী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST