মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিজ হেফাজতে রাখার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৬ বিকেল ৫টার দিকে কালিহাতী থানাধীন কোকডহরা ইউনিয়নের বানিয়ারা এলাকায় সাইফুলের চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মাদক সংরক্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযুক্তরা হলেন ঘাটাইল উপজেলার দেউপাড়া কালকাপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে জাকির হোসেন (২৫) এবং দেউপাড়া ধানীবাড়ী গ্রামের মৃত মজিবরের ছেলে আবু তালেব (৩০)।
এ ঘটনায় কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। সোমবার (৩ আগস্ট) প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আসামিদের টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিক বলেন,মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। কালিহাতী থানা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা কিংবা মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST