শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

Reporter Name / ৬২৮ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

মোঃ সুলতান মাহমুদ,কালীগঞ্জ (গাজীপুর):

গাজীপুরের কালীগঞ্জে ‘ নারী অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবসের বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে কালীগঞ্জ নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর নেতৃত্বে পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন।
জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা মৎস্য অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা তথ্যসেবা অফিসার সোহা তামান্না, উপজেলা আনসার ভিডিবি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. রাকিব ভূইয়া, ইএসডিও এনজিও’র প্রতিনিধি শামিউল ইসলাম, প্রশিক্ষার্থী আফসানা আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সমাজ ও দেশের জন্য নারীরা অর্থনীতি, রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন নারী সমাজ। তারা নিজ কর্মে বলিষ্ঠ ভূমিকা পালন করে সুনাম অর্জন করে যাচ্ছেন।

আলোচনা শেষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বিজনেস ম্যানেজমেন্ট, বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার ক্যাটাগরিতে অংশ নেয়া ১৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৪ লাখ ৫০ হাজার ২শত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST