রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২৮৩ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন

মোঃসুলতান মাহমুদ,কালীগঞ্জ, (গাজীপুর ) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক পারিবারিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শ্লোগানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মো. আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) রবিউল্লাহ খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোজাম্মেল হক।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সামসুল হক জুয়েল, সদস্য মুভি বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পনির খন্দকার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল হক শিশির প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত নুর-ই-জান্নাত, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, মৎস্য কর্মকর্তা আবু শামা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার বেনজির আহম্মেদ, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, জামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান রিপন, দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি আহমদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবদুর রহমান, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, বোয়ালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মিত্র, আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন সবুজ, ভাইয়াসুতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, দক্ষিণ রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সোম মোজাদ্দেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবু জাফর আব্দুল গাফফার, উওর বালীগাঁও জামে মসজিদের ইমাম ইসলামীক ফাউন্ডেশনের শিক্ষক সামসুল হক মোল্লা, ক্বারী জহিরুল ইসলাম, মাওলানা হাসান শাহারিয়ার ইসলাম, মাওলানা ইমরান হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আলেম ওলামা, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST