বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ২৮১ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৭:০৮ পূর্বাহ্ন

দিলোয়ার হোসেন মাসুম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিনকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ এবং দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন। সন্ধ্যায় জেলা শহরের হোটেল শেরাটনের ৭ম তলায় কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শফিক আদনান।

এতে কিশোরগঞ্জ নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহমান রুমী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ, বিডিটুয়েন্টিফোরলাইভ.কম এর জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন আকাশ, সাংবাদিক আতাউল হাসান দিনার, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি কিবরিয়া হিমেল প্রমুখ বক্তব্য দেন।

সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এছাড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংগঠনের সদস্য ফরম বিতরণ করা ও জমা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST