বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

দেশের উত্তরাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
প্রয়াত মমিনুল ইসলাম মঞ্জু বর্তমানে ‘এখন টেলিভিশনের’ কুড়িগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতা জীবনে তিনি একুশে টিভি, সিএসবি, সময় টিভি এবং দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন।
প্রায় পাঁচ দশক ধরে কুড়িগ্রামের সীমান্ত অঞ্চল, ছিটমহল সংকট, নদীভাঙন, বন্যা-খড়া ও কৃষিভিত্তিক নানা ইস্যুতে তিনি সাহসী ও আন্তরিক সাংবাদিকতা করেছেন। তার অনবদ্য প্রতিবেদনে উঠে এসেছে উপেক্ষিত জনগোষ্ঠীর জীবনের গল্প।
তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে ‘এখন টেলিভিশন’ পরিবার, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও সহকর্মীদের মাঝেও শোকের ছায়া বিরাজ করছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজ বৃহস্পতিবার বাদ আসর, কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে। জানাজা শেষে তাকে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST