রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ির রামগড়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

সাইফুল ইসলাম, রামগড়ঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শাখার উদ্যোগে ২০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামগড় উপজেলা জামায়েত আমীর মোঃ ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সঞ্চালনায় কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এ আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ মোঃআব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এবং জামায়েত ইসলামির ২৯৮ নং সংসদীয় আসনের প্রার্থী এড.এয়াকুব আলী চৌধুরী প্রমুখ।

সংক্ষিপ্ত এক বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন বলেন বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের যাতাকলে নিষ্পেষিত ছিল জামায়াত।এরপরও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছে দলটি।

বিশেষ অতিথির বক্তব্যে এড.এয়াকুব আলী চৌধুরী বলেন, বিগত সরকারে এবং সংসদে জামায়াতের যে সকল মন্ত্রী-এমপি এমনকি উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দলের যারা দায়িত্ব পালন করেছেন, তাদের কারো বিরুদ্ধেই দুর্নীতির কোনো অভিযোগ উত্থাপিত হয়নি। জামাযাতের ইসলামিতে কোন চাঁদাবাজি চলে না, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়েতের পদস্থ নেতৃবৃন্দ, রামগড় উপজেলা জামায়েতএর নেতৃবন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সরকারি দপ্তরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST