সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে বাংলা নববর্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন

এ এইচ সবুজ, (নিজস্ব প্রতিবেদক):

গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে অসহায়, দরিদ্র রোগীদের এবং সাধারণ মানুষদের সেবার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

গাজীপুরের স্বনামধন্য বেসরকারী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে এবং গাজীপুর মহানগরীর ন্যাশনাল ডক্টরস ফোরামের ( এনডিএফ) আয়োজনে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগরীর নায়েবে আমির এবং কালীগঞ্জ পূবাইল বাড়ীয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: খায়রুল হাসান।

এসময় শিশু, নারী পুরুষ সহ প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, নবজাতক ও শিশু রোগ, গাইনি, বাত ব্যথা, নিউরো মেডিসিন, গ্যাস্ট্রো এন্টারোলজি ,চক্ষু, চর্ম,যৌন, এলার্জি, সার্জারি , ব্লাডপ্রেশার, রক্তের গ্রুপ নির্ণয়, ফ্রি রোগী দেখা ও ডায়াবেটিস পরীক্ষা এবং ওষুধসেবা বিনা মূল্যে প্রদান করা হয়।

এ সময় আগত রোগীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করেন গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবের সদস্যরা।

সেবা নিতে আসা অনেকেই জানা , আমরা টাকা ছাড়া চিকিৎসা নিতে পেরে খুবই খুশি। গ্রাম এলাকার মানুষ বেশির ভাগই গরিব তাই বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পেয়ে আমরা খুশি হয়েছি। আল্লাহ যেন তাদের মঙ্গল করেন। এছাড়াও এই মেডিকেল ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইন ধরে সেবা গ্রহণ করেন।

বাংলা নববর্ষের প্রথম দিনে এই ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ব্যবস্থাপনায় ছিল কালীগঞ্জ পূবাইল বাড়ীয়া উন্নয়ন ফোরাম। সার্বিক সহযোগিতায় ছিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST