শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ২২৬ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ গত শনিবার শুরু হয়। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র ও সম্মানী ভাতা প্রদান করা হয়।

‘সাংবাদিক ইউনিয়ন গাজীপুর’ এর মাধ্যমে “সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ” এর সমাপন অনুষ্ঠানে সভাপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম সৈকতের সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুর’র সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ্ রিপন, শরীফ আহমেদ শামীম, আমিনুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, জাকির হোসেন কামাল, আব্দুল কাইয়ুম, আব্দুল মালেক, আসাদুজ্জামান আকাশ, রেজাউল বারী, আব্দুল আলীম অভি প্রমুখ।

তিন দিনব্যাপী প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং প্রশিক্ষক হিসাবে ছিলেন বার্তা সংস্থা এএফপির সিনিয়র সাংবাদিক কদরুদ্দিন শিশির, গঠনমূলক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষক চ্যানেল ২৪.কম এর সাংবাদিক ফয়সাল আলম, মোবাইল সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষক বিডি নিউজ ২৪.কম এর সাংবাদিক শাফাত রহমান এবং পিআইবির মোহাম্মদ শাহ্ আলম সৈকত। প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের পঁয়ত্রিশ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST