বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

Reporter Name / ১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় ”নজরুল বর্ষ ২০২৬-২৭” উপলক্ষ্যে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সঙ্গীত শিল্পী সাংবাদিক সঞ্জীব কুমার দাস, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক চন্দন রক্ষিত প্রমুখ।

জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীল বিকাশ ও প্রতিভা অন্বেষণ, জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দিয়ে নজরুল বর্ষ পালিত হচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৫ মে ২০২৬ থেকে আগামী ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার ও নির্দেশনা অনুযায়ী বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অগ্রগতি প্রতিবেদন প্রেরণের কার্যক্রম চলছে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় উপজেলা পর্যায়ে নজরুলের সৃষ্টি ও আদর্শ তুলে ধরতে সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২ সেপ্টেম্বরে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST