আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ সৌদি আরবের মেসফালাহ বিএনপির সভাপতি ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এনামুল হক মোল্লাকে আটক করা হয়েছে। এ সময় আরও ৬ জনকে আটক করা হয়।
আটক অপর ব্যক্তিরা হলেন— শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।
বুধবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীর (৪৬ ডিভ লোকেটিং) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয়—২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন,
৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন,
২টি ইলেকট্রিক শর্ট মেশিন, ১টি হ্যামার নিল গান,
১টি চাকু
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক মোল্লা পূর্বেও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।