মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চমেক হাসপাতালে র‍্যাবের সাড়াশি অভিযান : ২১ দালালকে শাস্তি

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে ২১ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।
আজ ২৫ জুন বুধবার সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক সাজা দেওয়া হয়।

অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, যে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি অপরাধ করে থাকে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। আটকদের মধ্যে কয়েকজন রয়েছে যারা এর আগেও আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করে। তারা সাজা ভোগ করে বেরিয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসময় জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতালকে দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
র‌্যাবের অভিযানে যাদের আটক করা হয়েছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক গণমাধ্যমকে জানান, যে ২১ জনকে আটক হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST