মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায় Logo রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ Logo চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ১০ মশক নিধন মেশিন ও ৫ গারবেজ ট্রাক বরাদ্দের দাবি এমপি বুলবুলের

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে এ বিষয়ে একটি আবেদনপত্র তুলে দেন তিনি। আবেদনে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিদ্যমান সমস্যা তুলে ধরে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সরঞ্জাম, যানবাহন ও জনবল বরাদ্দের দাবি জানানো হয়। সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল উল্লেখ করেন, পর্যাপ্ত যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পৌরসভার নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণ এবং মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণে সমস্যা তৈরি হচ্ছে। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে ড্রেন, নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং বর্জ্য নিয়মিত পরিষ্কার করতে হবে। এ জন্য পর্যাপ্ত মশক নিধন মেশিন, গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা জরুরি। এমপি বুলবুল আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতামূলক কার্যক্রম যথেষ্ট নয়; মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পৌর কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় জরুরি ভিত্তিতে ১০টি মশক নিধন মেশিন, ৫টি গারবেজ ট্রাক ও প্রয়োজনীয় জনবল বরাদ্দের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন তিনি। দাবিগুলো বাস্তবায়িত হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST