শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ছিনতাই বন্ধের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

Reporter Name / ১৯৫ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

টঙ্গীতে বসবাস করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দিপুর (টঙ্গী জোন) কাছে ছিনতাই বন্ধের দাবিতে মৌখিকভাবে অভিযোগ করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী এ মহাসড়কে ছিনতাইয়ের কবলে পড়েন। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থী মহাসড়কে বিক্ষোভ করছি। পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে বলেও জানান তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীদের কাছে থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে। ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবেন বলে তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST