শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১:০৯ অপরাহ্ন

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধিঃ

সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতার ঢল নেমেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল। এ সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। এদিন জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলেল শ্রদ্ধা জানায় বীর শহীদদের।

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা রফিকুল ইসলাম নামে একজন ঢাকা পোস্টকে বলেন, আমরা মিরপুর থেকে পরিবার নিয়ে এসেছি। যাদের জীবনের বিনিময়ে দেশে স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাতে।

মীম আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, আমরা দেশ স্বাধীন হতে দেখিনি। তবে যারা দেশকে স্বাধীন করেছেন তাদের আত্মত্যাগের কথা আমরা জেনেছি। আমরা নতুন প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এরপর সকাল ৭টা ১২ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশি-বিদেশি কূটনীতিক শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST