মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জেলা বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়ায় আনন্দ মিছিল

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে কাপাসিয়ায় দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে আনন্দ মিছিলে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিএনপি’র জেলার নতুন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিলটি ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন একেএম ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম (বাচ্চু), যুগ্ম আহবায়ক শাহ্ রিয়াজুল হান্নান ও সদস্য সচিব হয়েছেন চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, বিএনপি নেতা সোলায়মান মোল্লা, নজরুল ইসলাম মোড়ল, বদরুজ্জামান বেপারী, মাওলানা কফিল উদ্দিন, মানসুর ভূঁইয়া, বাশির উদ্দিন, বজলুর রশীদ নয়ন, তৌহিদুজ্জামান তপন, মতিউর রহমান জাফর, মাসুম সরকার, সোলায়মান মোড়ল, আরিফুর রহমান সোহাগ বেপারী, সাইফুল ইসলাম বাদল, শামসুল হক রোকন, কাশেম মাষ্টার, ফারুক হোসেন, মোকসেদ খান, মেজবাহ উদ্দিন, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু ও সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, জাকারিয়া পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ। পরে সাফাইশ্রী মোড়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
আনন্দ মিছিল ও সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST