শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ: থানায় বিস্ফোরক আইনে মামলা

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুর টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

শনিবার রাতে গাজীপুর মহানগর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজী টঙ্গী পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে গাজীপুরা কাজীবাড়ী পুকুরপাড়া এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী হারুন অর রশিদকে (৫০)। মোট ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। সব আসামিই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

নাম উল্লেখ থাকা আসামিদের মধ্যে রয়েছেন—
ফারহাদ বিন প্রবাল, আবু সাঈদ মোল্লা, কাজী মামুন, নুরুল আমিন বাবু, আব্দুল্লাহ আল মামুন, বাদশা, আদনান খান, কাউসার, জসিম, তারা মিয়া, এম এস আরিফ, আরেফিন সিদ্দিক বুলবুল, আসাদুজ্জামান মামুন, আজিজুর রহমান টিপু, নাহিদ, সেলিম, সোহেল আহাম্মেদ ময়না, মাইদুল মোল্লা, সেলিম মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল ইসলাম, মইনুদ্দিন ওরফে পোইটকা মইন, আলমগীর হোসেন, নাজমুল করিম বাবু, ফজলে রাব্বি প্রমুখ।

এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বাদী হুমায়ুন কাজী তার কয়েকজন সহযোগীকে নিয়ে গাজীপুরা পশ্চিমপাড়ার স্যার্টান টেক্সটাইলস লিমিটেডে চুক্তি অনুযায়ী বাতিলকৃত কাপড় (ঝুট) সংগ্রহের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে দেখা করতে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে মামলার তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST