শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাসের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name / ২৭০ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করার দায়ে দুইটি প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র  এ অভিযানে দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করেছে তিতাসের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত টঙ্গীর মরকুন এলাকার এসবিএম গোল্ডেন ওয়াশিং ডিজাইন ও হাজী ব্রাদার্স ফ্যাশন ওয়াশিং কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন, টঙ্গীর মরকুন এলাকার পৃথক দুইটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছিলেন। এ গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী রাজস্ব সার্কেল (এসি ল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট  সাইদুজ্জামান হিমু’র নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-টঙ্গী) এর উদ্যোগে  এ অভিযান পরিচালিত হয়েছে। এসময়  টঙ্গীর মরকুন এলাকার এসবিএম গোল্ডেন ওয়াশিং ডিজাইন এবং হাজী ব্রাদার্স ফ্যাশন নামে ২টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় ১৫০ ফুট ৩/৪ ”  লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে উক্ত প্রতিষ্ঠান দুটির গ্যাস সংযোগ কিল করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারনে মরকুন মধ্যপাড়া এলাকায় এসবিএম গোল্ডেন ওয়াশিং ডিজাইনকে পঞ্চাশ হাজার টাকা এবং হাজী ব্রাদার্স ফ্যাশনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক গোলাম রব্বানী, উপব্যবস্থাপক নাঈম হাসান  তিতাস গ্যাস অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীববৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST