মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা Logo রানীশংকৈলে ৮৭নং ভবানন্দপুর সর:প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষকদের পাঠদান Logo টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল Logo তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম Logo কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে নারী সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন Logo সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন Logo কাপাসিয়ায় টোক শরীফ মমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo কমলনগর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৩৮ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ৫’শত পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা এবং মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১০ হাজার ৫’শত পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানটি পরিচালনা করেন টঙ্গী পশ্চিম থানার এসআই এসএম মেহেদী হাসান এর নেতৃত্বাধীন একটি পুলিশ দল।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST