বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে ‘যমুনা অ্যাপারেলস’ শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি

Reporter Name / ১৮৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

টঙ্গীর শিল্পাঞ্চলে অবস্থিত ‘যমুনা অ্যাপারেলস’-এর শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভে করেন।

কারখানা কর্তৃপক্ষের ছাঁটাই সিদ্ধান্তের প্রতিবাদে এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে তারা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার পর থেকেই কয়েক শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে স্লোগান দিতে শুরু করেন। “চাকরি চাই, ন্যায্যতা চাই” চাকরিচ্যুত শ্রমিক ভাইবোনদের চাকরিতে পুনর্বহাল চাই”।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেছেন, কোনো ধরনের আগাম নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ ছাড়াই বেশ কিছু অভিজ্ঞ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের মতে, দীর্ঘদিনের শ্রম আর দক্ষতার পরও এভাবে চাকরি হারানো অমানবিক। অনেকের পরিবার নির্ভরশীল ছিল এই আয়ের ওপর।

এক শ্রমিক অভিযোগ করে বলেন,
“আমরা বছরের পর বছর এখানে কাজ করেছি। এখন কোনো কারণ না দেখিয়ে আমাদের রাস্তায় ফেলে দিল। আমরা ন্যায়বিচার চাই।”

জানা যায়, উচ্ছৃঙ্খলতার অভিযোগে গত মঙ্গলবার কারখানাটির ১১৬ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। শ্রম আইন অনুযায়ী তাঁদের সব পাওনা পরিশোধ করা হয়। শ্রমিক অসন্তোষ এড়াতে গত বুধ ও বৃহস্পতিবার কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। শনিবার সকালে কারখানার অন্য শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি শুরু করেন তাঁরা।

এ বিষয়ে যমুনা অ্যাপারেলসের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “কিছু অভ্যন্তরীণ নীতিমালা এবং উৎপাদন ব্যবস্থাপনার কারণে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রম আইনের ধারা অনুযায়ী শ্রমিকদের চাকরিচ্যুত ও পাওনা পরিশোধ করা হয়েছে।

শ্রমিকদের কর্মবিরতির কারণে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশের সদস্যরা কারখানার আশেপাশে অবস্থান নিয়েছে। কোনো সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটেনি। শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, দাবি মেনে নেওয়া না হলে তারা পরবর্তীতে কর্মসূচি আরও বড় পরিসরে ছড়িয়ে দেবেন এবং প্রয়োজনে রাস্তায় নামবেন। বিকেল সাড়ে ৫টার দিকে শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা দিনভর কর্মবিরতি পালন করেছেন। পরে সেনাসদস্যরা এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু কোনো সমাধান ছাড়াই বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST