সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে সন্ত্রাসী হামালার প্রতিবাদে বিক্ষোভ সভা

Reporter Name / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:০৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগের লালিত সন্ত্রাসী কর্তৃক ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক মেহদী হাসান সজিবকে কুপিয়ে জখম করায় বিক্ষোভ সভা করেছেন বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও সুশীল সমাজের সাধারণ নাগরিক।

মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) টঙ্গী সফিউদ্দন রোডে ৫৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সভা করা হয়।

বিক্ষোভ সভায় বক্তারা বলেন, পতিত আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যারা সাধারণ মানুষের ওপর হামলা চালায়, তাদের অবশ্যই আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। সরকার পতনের পরও তারা চাঁদাবাজি, মাদক ব্যবসায় ও সন্ত্রাসীকার্যক্রম চালিয়ে যাচ্ছে। হামলা কারিদের অনেকের  নামে বিভিন্ন অপরাধমূলক অসংখ্য মামলা থাকার পরেও জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবার তান্ডব চালাচ্ছে। তাদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড কঠিন হাতে দমন করতে হবে। এ বিষয়ে বক্তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিক্ষোভ সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী পতিত সরকারের লালিত পালিত সন্ত্রাসী গুন্ডাবাহিনী এখনো বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে গ্রেফতারের বিষয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ দূসর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কেউ কেউ পুনর্বাসনের চেষ্টা করছেন। যারা সন্ত্রাসীদের পূর্ণবাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সকল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের প্রশাসন অতি দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আশা করি । মানববন্ধনে বক্তারা ৫৪ নংওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক সজিব এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও হামলাকারী চিহ্নিত এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে ফ্যাসিস্ট আওয়ামী লালিত সন্ত্রাসীদের ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করে , ৫৪ নংওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক সজিবকে। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে।

এসময় মানববন্ধন উপস্থিত ছিলেন , গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ সুমন, গাজীপুর মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব রাতুল ভুইয়া ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার, সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST