মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান Logo কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত Logo নো গ্যাস, নো বিল’ স্লোগানে টঙ্গীতে তিতাস কার্যালয়ে বিক্ষোভ Logo চাঁপাইনবাবগঞ্জের কৃষি উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অ্যাড. ইকবাল হোসেন শেখ মনোনয়ন প্রত্যাশী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীর চেরাগ আলীতে ডাম্পিং স্টেশন নিয়ে ক্ষোভ, স্থানান্তরের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্টেশন অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে স্লোগান দেন— “পরিচ্ছন্ন পরিবেশ আমাদের অধিকার”, “ময়লার দুর্গন্ধ নয়, নির্মল বাতাস চাই”, “সবুজ বাংলাদেশ গড়তে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করুন”, “সুস্থ পরিবেশ, সুস্থ জীবন”, “পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ বাঁচান”, “প্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড় মানি না, মানব না” এবং “জনস্বাস্থ্য রক্ষায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করুন”। এ সময় শতাধিক মানুষ নির্মাণাধীন ডাম্পিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বা মাঝামাঝি এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হবে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং শিল্প-কারখানায় কর্মরত হাজারো শ্রমিক প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হবেন। পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে টঙ্গীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও বলেন, প্রতিদিন হাজার হাজার যানবাহন ও অসংখ্য মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন। এমন গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ডাম্পিং স্টেশন নির্মাণ পরিবেশগত ভারসাম্য নষ্ট করার পাশাপাশি যান চলাচলেও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই জনবসতি ও শিল্পাঞ্চল থেকে দূরে পরিবেশসম্মত ও উপযুক্ত স্থানে ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিল্প-প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, টঙ্গীর চেরাগ আলী এলাকায় মহাসড়কের পাশে বর্জ্য ডাম্পিং স্টেশন স্থাপনের পরিকল্পনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের আশঙ্কায় বিভিন্ন সময়ে এ বিষয়ে প্রতিবাদ ও স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST